ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬৭৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 নাটোরে মন্দিরগুলোতে কর্মরত পুরোহিত ও  সেবাইতদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনব্যাপী প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের মধ্য দিয়ে ধর্মীয় নেতারা সমসাময়িক সামাজিক ইস্যু সম্পর্কে জানতে পারবেন এবং সেই বার্তা ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে পারবেন। পাশাপাশি তারা পশুপালন এবং কৃষিভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে পেশাগত দক্ষতার উন্নয়নের মাধ্যমে আর্থিক অবস্থাকে উন্নত করতে সক্ষম হবেন। 
ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) হীরা বালা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
সামাজিকমূল্যবোধ, গবাদি পশুপালন এবং কৃষি ও বনায়নের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ৯ দিনের প্রশিক্ষণে ২৫ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহন করছেন। পর্যায়ক্রমে  দুইটি ব্যাচে আরো ৫০ জনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ‘ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প’র আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat