ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিবেশীসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় :বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়ে প্রতিবেশীসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, এলডিসি থেকে পাঁচটি দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, এর মধ্যে একমাত্র বাংলাদেশ একত্রে তিনটি শর্ত পূরণ করেছে। ২০২৪ সালে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বাংলাদেশের জিএসপি সুবিধা থাকবে না। তবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি প্লাস সুবিধা পাবে। অন্যান্য দেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বিশ^বাণিজ্যে এগিয়ে যাবে। বাণিজ্যমন্ত্রী আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ন্যাশনাল কনভেশন সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেম্বার অভ্ ম্যানেজিং বোর্ডের প্রেসিডেন্ট বরগে ব্রেনডি -এর সঞ্চালনায় জিওস্ট্রাটেজিক ডিসকাশনে বক্তৃতা প্রদানের সময় এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। গত বছর বাংলাদেশ ৩৬ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, সেবা খাতসহ মোট রপ্তানি ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat