ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২৫
  • ১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐতিবাহী সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে ২০২৫ সালের প্রাথমিকে ৮১ জন বৃত্তিপ্রাপ্ত (সাধারণ +টেলেণ্ডফুল) ছাত্র ও এস এস সি ২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, সত্যবৃত চক্রবর্তী, লিটন রঞ্জন তালুকদার, অনুপ নারায়ন তালুকদা, আনোয়ার হোসেন, ফারুক আহমদ, ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের কৃর্তি শিক্ষার্থীরা এভাবেই একদিন দেশের সুনাগরিক হবে।
বক্তারা আরো বলেন, এ বিদ্যালয় থেকে দেশের খ্যাতিমান নেতৃত্ব তৈরি হয়েছে। তাই শিক্ষার্থীদের মানবিক ও মূল্যবোধের মাধ্যমে পৃথিবীটাকে জানতে হবে। সব শিক্ষাগুরু ও বড়দের প্রতি সম্মান রেখে শিক্ষার্থীদের দেশ গড়ার জন্য তৈরি হতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী এস এস আবু নাহীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat