ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জার্মান নাগরিকদেরকে বড় সমাবেশে যোগদান এড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর এএফপি’র।
দেশটির স্বাস্থ্য সংস্থার প্রধান শুক্রবার বলেন, আগামী মাসে নববর্ষের পার্টি তিনি নিজেই এড়িয়ে যাবেন।
রবার্ট কোচ ইনস্টিটিউটের (আরকেআই) প্রধান লোথার উইলার সতর্ক করে বলেন, দেশটিতে কোভিড সংক্রমনের চতুর্থ তরঙ্গ সৃষ্টি হওয়ায় নতুন বিধিনিষেধ দেয়া হয়েছে।
জার্মানিতে গত ২৪ ঘন্টায় ৪৮ হাজারের বেশি নতুন লোক করোনা আক্রান্ত হয়েছে। আরকেআই-এর উপাত্তে দেখা গেছে, মহামারীর শুরুর পর প্রথমবারের মতো একদিনে ৫০ হাজার আক্রান্ত সনাক্ত হয়েছে।
সাপ্তাহিক সংক্রমণের হার সর্বোচ্চ প্রতি এক লাখে ২৬৩.৭ জন দাঁড়িয়েছে এবং নিবিড় পরিচর্যার শয্যাগুলো দ্রুত পূর্ণ  হয়ে যাচ্ছে।
বেশ কয়েকটি জার্মান শহর বৃহস্পতিবার মাসব্যাপী কার্নিভাল উদযাপন শুরু করেছে। পার্টি জোনে প্রবেশের আগে অংশগ্রহণকারিদের পুরোপুরি টিকাপ্রাপ্তি অথবা কোভিড থেকে উদ্ধারের প্রমাণ দেখাতে হবে।
দেশের বহুল প্রিয় বড়দিনের কেনাকাটার মৌসুমও ঘনিয়ে এসেছে।
উইলার বলেন, বড় সমাবেশগুলিতে "খুব কঠোর সতর্কতা অবলম্বন করা হবে ও কোনো কোনো পরিস্থিতিতে বাতিল করা হবে।”
তুলনামূলকভাবে কম টিকাদানকে জার্মানিতে কোভিড সংক্রমন হার বৃদ্ধির  জন্য দায়ী করা হচ্ছে। সেখানে প্রায় ৮৩ মিলিয়ন জনসংখ্যার মাত্র ৬৭ শতাংশেরও বেশি পুরোপুরিভাবে টিকাপ্রাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat