ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যায়াম কেন করবেন?
লাইফস্টাইল ডেক্স:- প্রতিদিন অন্তত আধাঘণ্টা হলেও ব্যায়ামের অভ্যাস করুন। ব্যায়াম করা খুব কষ্টকর হলে এক ঘণ্টা হাঁটার চেষ্টা করুন। হাঁটাও একটা ব্যায়াম। ব্যায়ামের কোন বয়সভেদ নেই সব বয়সের মানুষই ব্যায়াম করতে পারেন। সবরকম ব্যায়ামই পূর্ণ মনযোগ এবং ধৈর্যসহকারে করলে ভাল ফল পাওয়াই যাবে। ব্যায়ামের ফলটা খুব ধীরগতিসম্পন্ন যে জন্য মানুষ এটার প্রতি আকৃষ্ট কম হয়। ভরাপেটে এবং কিছু কিছু শারীরিক অসুস্থতায় ব্যায়াম করা উচিত নয় তাতে ক্ষতি হতে পারে। ব্যায়ামের উপকারিতাঃ মানবদেহে নানা প্রকার বহিরাঙ্গগ্রন্থি রয়েছে। এসব গ্রন্থি হতে নিঃসৃত রস পরিপাক ক্রিয়ায় সহায়তা করে। এগুলো বহিরাঙ্গগ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি এবং এগুলোকে সচল রাখতে ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের স্নায়ুগুলোর স্থল মেরুদন্ডে অবস্থিত বলে মানুষের যৌবন ও জীবনীশক্তি মেরুদন্ডের সচল ও এর কর্মক্ষতার উপর নির্ভরশীল। মেরুদন্ডে রক্ত চলাচল ঠিকমত হলে স্নায়ুগুলো সচল থাকে। মেরুদন্ডে রক্ত চলাচল ব্যাহত হলে স্নায়ুতন্ত্রগুলো দুর্বল হয়ে যায়। শরীর জরাগ্রস্ত হয়। মেরুদন্ডে রক্ত চলাচল ঠিক রাখতে সচল ও অধিক কর্মক্ষম রাখতে এদের জরা ও বার্ধক্যকে দূরে রেখে অনেকদিন সুস্থ থাকতে প্রয়োজন হয় ব্যায়াম-এর। মেরুদন্ডের স্বাভাবিক গতি ছয় প্রকার। সামনে, পিছনে, ডান ও বাঁদিকে এজন্য চতুর্দিকে বেঁকিয়ে ব্যায়াম করা ফলপ্রসূ ব্যায়ামের মাধ্যমে মেরুদন্ডস্থ স্নায়ুমন্ডলীকে অধিক রক্তস্নাত করে এদের সজীবতা ও নবীনতা বৃদ্ধি করা যায়। সাধারণত সিসটল ১২০-এর উপর এবং ডায়াস্টোল ৯০-এর বেশী হলে উচ্চরক্তচাপ ধরা হয়। উচ্চরক্তচাপ হলে শরীরিক দুর্বলতা, মাথাধরা, মাঝে মাঝে বুক ধড়ফড় করা, কখনও কখনও বুক ধড়ফড় করা, কানে এক প্রকার শব্দ শোনা প্রভৃতি উপসর্গ দেখা যায়। রক্তের উচ্চচাপ কমাতে হলে ওষুধ না খেয়ে শ্বাসন করুন। উচ্চরক্তচাপে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat