ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-১০
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অধীন ১৪টি উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) বিকেল ৩টায় নগরীর রউফাবাদস্থ নতুন মুক্তিযোদ্ধা ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১টি লুঙ্গি, ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, মো.মাসুদ রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক আবদুস সালাম সওদাগর, সাতকানিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের, রাঙ্গুনিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা খায়রুল বশর, হাটহাজারী কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আলম, এম.এ ফাউন্ডেশনের সভাপতি নাইমর আশরাফ অভি প্রমূখ।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজ তাঁরই সুযোগ্য কন্যা মানবতার মা সকলের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরিস্থিতিতেও বীর মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তাদেঁর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। কোন বীর মুক্তিযোদ্ধা সমস্যায় আছে কি না, তা নজরদারী করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat