ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা নিশ্চিত করছে। সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দিচ্ছে।’
আজ বুধবার সৌদি আরবে সৌদি বিনিয়োগ মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল-ফালিহের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে সালমান ভিশন ২০৩০-এর অধীনে সৌদি আরবের সাম্প্রতিক অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
আগামীতে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সৌদি বিনিয়োগমন্ত্রী বাংলাদেশের জন্য সৌদি আরবের অব্যাহত সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
পরে সালমান এফ রহমান সৌদি শিল্প উন্নয়ন তহবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রিন্স সুলতান বিন খালিদ আল সৌদের সঙ্গে সাক্ষাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat