ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৮২৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা অঞ্চলের জুট প্রেস এবং  বেলিং সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি বিষয়ে দীর্ঘদিনের চলে আসা সমস্যার সমাধান করা হয়েছে। দীর্ঘ ১১ বছর ধরে চলমান এই সমস্যার সমাধান করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শুক্রবার খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শ্রমপ্রতিমন্ত্রী এই সমস্যার সমাধান দিয়েছেন। সভাটি শুক্রবার শুরু হলেও আজ শনিবার এর সফল সমাধানের মধ্যে দিয়ে শেষ হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক, জুট প্রেস এবং বেলিং সেক্টর শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার হবে  ২৫ শতাংশ। এ বর্ধিত মজুরি ২০১২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতি শ্রমিক ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত মজুরির ১০ শতাংশ এরিয়ার হিসেবে পাবেন। খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের প্রায় ২০ হাজার শ্রমিক এই বর্ধিত মজুরি সুবিধা পাবেন বলে সভা সূত্রে জানা গেছে।  
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শিল্প পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, বাংলাদেশ জুট এসোসিয়েশন-বিজেএ এর সভাপতি শেখ সৈয়দ আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুল মান্নান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার ইউনিয়ন-এর সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কাদের মাস্টারসহ শতাধিক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সভায় অংশ করেন।
খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের শ্রমিকরা ২০১১ সাল থেকে মজুরি বৃদ্ধির দাবী জানিয়ে আসছিলেন। এ বিষয়ে গত বছর ২০ অক্টোবর ত্রিপক্ষীয় সভায় মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এ বছর এ মাসের ৭ তারিখে আরো একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat